বাংলাদেশ ▣ ই-পেপার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শিক্ষিত নারীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করতে পারেন-প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল

November 21, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 9 বার পঠিত

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন এবং কলেজের প্রথম প্রকাশনা “অঙ্গণা”র মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফটকটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩-আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোঃ মোসলেম উদ্দিন ও খন্দকার মারজিয়া শবনমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান শিশির, শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাজেদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, এ.বি.এম মোমিনুল হক, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি নারী শিক্ষার অপরিহার্যতা তুলে ধরে বলেন, শিক্ষিত নারীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করতে পারেন। মেয়েদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচিতি, নিরাপত্তা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা জরুরি। নব-নির্মিত এই প্রধান ফটকের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিচিতি ও নিরাপত্তা উভয়ই নিশ্চিত হবে, যা অভিভাবকদের নিশ্চিন্তে সন্তানদের কলেজে পাঠাতে উৎসাহিত করবে। কলেজের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে কলেজে ছয়তলা বিশিষ্ট একটি আধুনিক হোস্টেল নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ইতোমধ্যে ৬টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। এছাড়া অনার্স পর্যায়ে আইসিটি ও ফিন্যান্সসহ আরও কয়েকটি নতুন বিষয় চালুর প্রস্তাব শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে, যা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য কেবল দৃষ্টিনন্দন ভবনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানসম্মত শিক্ষা, দক্ষ শিক্ষক, সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *