বাংলাদেশ ▣ ই-পেপার
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মীরসরাইয়ে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নাসিরনগরের ৬ নারী গ্রেপ্তার

October 26, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 21 বার পঠিত

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া

চট্টগ্রামের মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মস্তাননগর হাসপাতালে রোগীর ছদ্মবেশে ভিড় সৃষ্টি করে স্বর্ণের চেইন চুরির অভিযোগে ৭ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ছয়জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে।

২৫ অক্টোবর রোজ রবিবার বেলা সাড়ে ১১ঘটিকার সময় হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকারের ৬ আনা ২ রতি ১ পয়েন্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১ঘটিকার সময় হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারে রোগীরা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছিলেন। এ সময় ১০ থেকে ১১ জন নারী লাইনে দাঁড়িয়ে ভিড় ও ধাক্কাধাক্কি সৃষ্টি করেন। এ সুযোগে চিকিৎসা নিতে আসা তিন নারীর গলা থেকে তিনটি স্বর্ণের চেইন চুরি হয়। চুরি যাওয়া চেইনগুলোর মোট ওজন আনুমানিক ১৭ আনা ২ রতি।

ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানা-পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে ৭ নারীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল এলাকার আমেনা খাতুন (২৫), সালমা ওরফে তানিয়া বেগম (২৫), অজুফা বেগম (২৫), হালিমা (৩০), শানজিলা ওরফে সাদিয়া (২৩), তাহমিনা আক্তার (২০) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আমিনা খাতুন (৩৬)।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারীরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ভিড়ের মধ্যে চুরি এবং একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার নারীদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *