বাংলাদেশ ▣ ই-পেপার
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাসিরনগরে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

October 26, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 23 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীলকরণ ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩-আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
উপজেলা বিএনপির সভাপতি এম.এ.হান্নান এমপির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদেও প্রশাসকআলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক হক খোকন, সহ-সভাপতি আনিছুর রহমান মনজু, মেজবাহ উদ্দিন চৌধুরী, এবিএম মোমিনুল হক, জসিম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী আজম, যুগ্ম সাধারন সম্পাদক মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ব্যক্তিগত প্রার্থিতার চেয়ে তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করাই এখন প্রধান লক্ষ্য। দল শক্তিশালী হলে নেতৃত্ব ও নির্বাচনের সুযোগ তৈরি হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দল যাঁকে মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করবেন। নেতা-কর্মী ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী নির্ধারণের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে এম.এ. হান্নান এমপি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি ইউনিয়নে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে হবে। জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা বিজয়ের মুকুট ছিনিয়ে আনতে পারবো।
সভায় উপজেলার ১৩টি ইউনিনের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *