বাংলাদেশ ▣ ই-পেপার
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা হুথিদের

October 20, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 17 বার পঠিত

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা করেছে। তবে পবিত্র নগরী মক্কা ও মদিনাকে এ ঘোষণার বাইরে রাখা হয়েছে।

একইসঙ্গে সৌদি আরবের তেল স্থাপনাগুলো থেকে কর্মী ও নাগরিকদের দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটি।

সামরিক সূত্রের বরাত দিয়ে হুথিদের নিয়ন্ত্রণাধীন সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে বলা হয়, মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের আকাশসীমা অনিরাপদ।

সতর্কবার্তা উপেক্ষা করার কোনো অজুহাত গ্রহণ করা হবে না বলেও মন্তব্য করেছে সূত্রটি।

এ ছাড়া সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছে হুথিরা।

গোষ্ঠীটির সামরিক সূত্র বলেছে, ক্ষতি এড়াতে আরামকোর শেয়ারহোল্ডারদের অনেক দেরি হওয়ার আগেই শেয়ার বিক্রি করে দেওয়ার পরামর্শ দিচ্ছি।

তবে এসব হুমকির প্রকৃতি বা পরবর্তী সময়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গোষ্ঠীটি।

এর আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নজরানে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তু আঘাত হানলে ছয়জন আহত হন।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের খামিস মুশাইত শহরের দিকে যাওয়ার পথে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

অক্টোবরের শুরুর দিক থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে সংঘাত এবং নিরাপত্তা উত্তেজনা বেড়েছে। হুথিদের সামরিক সক্ষমতা লক্ষ্য করে ‘বড় পরিসরে অভিযান’ চালানোর ঘোষণা দিয়েছে জোটটি।

অন্যদিকে সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।

সূত্র: মিডলইস্ট মনিটর

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *