বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ডিসেম্বরের প্রথমার্ধে ইউপি ভোটের তফসিল, ঘোষণা হবে জেলায়

October 12, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 36 বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হতে পারে। জেলা নির্বাচন কর্মকর্তারা এ তফসিল ঘোষণা করবেন।

সোমবার (১২ অক্টোবর) এমন ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

১৩তম কমিশন সভায় এমন সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ২১ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে এবং ২৭ মে—মোট পাঁচ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ২১ জানুয়ারির আগে আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু আমাদের আবার দুটি বিশ্ব ইজতেমা আছে।

তারা (তাবলিগ জামায়াত) আমাদের কাছে এসেছিলেন, অনুরোধ করেছিলেন ইজতেমার মধ্যে নির্বাচন না দিতে। আমরা তাদের অনুরোধ রেখেছি।

যে কারণে হয়তোবা আমাদের একটু টাইট শিডিউলের মধ্যে পড়তে হয়েছে। আর এবার অনেকগুলো ইভেন্ট আছে। যত ইভেন্ট থাকা সম্ভব, সবই পড়ে গেছে এই ছয়-সাত মাসের মধ্যে। দুটি ঈদ, দুটি পরীক্ষা, তারপরে বিশ্ব ইজতেমা—সব এর মধ্যে পড়ে গেছে।

এই নির্বাচন কমিশনার আরও বলেন, তফসিল ঘোষণা করবেন আমাদের জেলা নির্বাচন কর্মকর্তারা। সাধারণত আপনারা ছয় সপ্তাহ আগে ধরে নিতে পারেন। যখন যে নির্বাচনটি হবে, তার ৪২ দিন আগে, কমবেশি ৩৮ দিন বা ৪৫ দিনও হতে পারে।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হবে জানিয়ে তিনি বলেন, আমরা ইতোপূর্বে যে বৈঠকটি করেছিলাম, সেখানে তারা সবাই উপস্থিত ছিলেন। আমাদের তখন বলা হয়েছিল, নভেম্বরের মধ্যে তাঁরা তাঁদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করবেন।

আইন সংশোধন না হওয়ায় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তফসিলের সময় যে আইন থাকবে, সে অনুযায়ী নির্বাচন হবে। অন্যান্য স্থানীয় নির্বাচন নিয়ে আগামী সভায় আমরা সিদ্ধান্ত নেব।

অনেক জায়গায় সন্ত্রাস ও চাঁদাবাজি চলার মধ্যে ইউপি নির্বাচন কতটা সহায়ক হবে এবং জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন থাকলেও এ নির্বাচনে নিরাপত্তা পরিকল্পনা কী—এমন প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগে এই কথাগুলো আমাদের এর চেয়ে বেশি শুনতে হয়েছে। জাতীয় নির্বাচন স্মরণকালের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমরা মনে করি না, বাংলাদেশ আর কোনো সংঘাতময় নির্বাচনের পথে হাঁটার জন্য প্রস্তুত আছে। বাংলাদেশের কোনো ভোটারই নেই, যিনি সংঘাতময় নির্বাচন চান। আমরা আশা করব, আমরা যে ভালো নির্বাচনের সংস্কৃতি শুরু করেছি, সেই সংস্কৃতি আমরা বলবৎ রাখব। এজন্য সংশ্লিষ্ট সব অংশীজন আমাদের সহায়তা করবেন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *