বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

October 8, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 4 বার পঠিত


স্টাফ রিপোর্টার
মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় সালমান সাদিক সাইফ- (২৪) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাতে মালয়েশিয়ার জোহর বারুতে এই দূর্ঘটনা ঘটে। নিহত সাইফ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়ার মোঃ সাজন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নিহত সালমান সাদিক সাইফের একমাত্র বোন লিজা। তিনি জানান, সাইফ একটি বেসরকারি কোম্পানির পণ্য ডেলিভারিম্যান হিসেবে কাজ করতো। বুধবার সন্ধ্যায় কাভার্ড ভ্যানে পণ্য ডেলিভারি করতে যাচ্ছিল। এসময় বিপরীত দিকে তাদের গাড়ির সামনে আরেকটি কাভার্ড ভ্যান দুর্ঘটনায় কবলিত হয়ে উল্টে তাদের কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে চালকের কিছু না হলেও গুরুতর আহত হয় সাইফ। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
তিনি বলেন, আমরা একবোন ও তিন ভাইয়ের মধ্যে সাইফ ছিলেন সবার ছোট। গত কোরবানির ঈদে ছুটিতে দেশে এসে বিয়ে করে। ছুটি শেষে আবার মালয়েশিয়ায় ফিরে যায়। তিনি তার ভাইয়ের লাশ দ্রæত দেশে আনার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানান।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *