জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’র সম্মাননা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আহসান শাহরিয়ার

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সন্তান অধ্যাপক আহসান শাহরিয়ার তোহফা জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে সম্মাননা পেয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক, সম্প্রতি প্রধানমন্ত্রীর হাত থেকে এ সম্মাননা গ্রহণ করে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আহসান শাহরিয়ার তোহফা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের সন্তান। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োজিত রয়েছেন। শিক্ষকতা ও শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত এই অসামান্য স্বীকৃতি অর্জনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন এম.পি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ্। মহান আল্লাহ্ তা’আলার প্রতি লাখো কোটি শুকরিয়া। আমি আজ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করলাম। এই অসামান্য অর্জন পেশাগত জীবনে অটুট রাখতে তিনি সকল মহলের কাছে দোয়া কামনা করেছেন।


মন্তব্য করুন