বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

October 7, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 9 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বিদ্যালয়ে অসুস্থ হয়ে কুলসুম আক্তার (৯) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৬ অক্টোবর রোজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার সময় উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত কুলসুম আক্তার নাসিরপুর গ্রামের সৌদি প্রবাসী জয়নাল মিয়ার মেয়ে। সে নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছার্ত্রী ছিল।

বিদ্যালয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে কুলসুমের স্কুলে যাওয়ার সময় ভাত রান্না না হওয়ায় তার মা তাকে মুড়ি ও চা খেতে দেন। পরে সকাল ৯টা ২০ মিনিটের দিকে সে বিদ্যালয়ে যায়। সেখানে সহপাঠীদের সঙ্গে কিছুক্ষণ খেলাধুলার পর বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি পান করে। এরপর সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় ওঠার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়।

বিষয়টি দেখতে পেয়ে কয়েকজন শিক্ষার্থী তাকে নিচে নামিয়ে আনে। এ সময় শিক্ষকরা তার পরিবারের সদস্যদের খবর দেন। পরে মা ও কয়েকজন শিক্ষক তাকে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃশফিকুল ইসলাম জানান হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। ইসিজি করেও কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ছাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *