বাংলাদেশ ▣ ই-পেপার
বুধবার, ৭ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাং বিরোধী অভিযান \ আটক-৪২, মুচলেকায় মুক্তি

October 7, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 3 বার পঠিত


ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বিভিন্ন স্থানে কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বয়স ও সামাজিক পরিস্থিতি বিবেচনা নিয়ে মুচলেকা গ্রহণ করে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম।
পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো, জননিরাপত্তা নিশ্চিত ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সোমবার সন্ধ্যায় পৌর এলাকার পুনিয়াউট, দাতিয়ারা, রেলওয়ে স্টেশন, ফারুকী পার্ক (অবকাশ পার্ক) কান্দিপাড়া, লোকনাথ উদ্যান (টেংকের পাড়) ও মেড্ডাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযানে ৪২ কিশোরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ততার তথ্য ও অভিযোগ রয়েছে। তবে তারা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় এবং অভিভাবকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়। একই সাথে ভবিষ্যতে কোনো ধরনের অপরাধে জড়িত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে অভিভাবকদের সতর্ক করা হয়।
পুলিশও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর শহরের শেখ হাসিনা সড়ক (সীমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক) শিমরাইলকান্দি, পুনিয়াউট, দাতিয়ারা, মৌড়াইল রেলওয়ে স্টেশন এলাকা, অবকাশ পার্ক, কান্দিপাড়া, জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চ এলাকা, মধ্যপাড়া-শান্তিবাগ, ফুলবাড়িয়া, বাগানবাড়ি, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বোডিং মাঠ, মুন্সেফপাড়া, বিরাসার বাসস্ট্যান্ড, লোকনাথ উদ্যান, কুমারশীল মোড় ও মেড্ডা বাজারসহ বিভিন্ন এলাকায় কিশোরদের আড্ডা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এসব স্থানে নিয়মিত নজরদারি ও অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ।
এ ব্যাপাওে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়া শহরেও কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে ৪২ কিশোরকে আটক করা হয়। তারা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় এবং অভিভাবকদের অনুরোধে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
তিনি জানান, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত কিশোরদের পড়ালেখা ও প্রয়োজনীয় কাজ ছাড়া অকারণে বাইরে আড্ডা দেয়া বা কোনো অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার বিষয়ে অভিভাবকদের সতর্ক করা হয়েছে। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধ প্রবণতা প্রতিরোধে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *