বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৪ অক্টোবর ২০২৬

চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

October 4, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 4 বার পঠিত


ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক কলেজ অ্যান্ড হাসপাতালের তৃতীয় বর্ষের ছাত্রী শিরিন সুলতানা সোহা গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় তার শরীরের পায়েরর এবং হাতের হাড় তিন জায়গায় ভেঙ্গে যায় এবং মাংস তেতলিয়ে যায়। বর্তমানে ঢাকার একটি হাসপাতলে চিকিৎসাধীন আছে। পায়ের মাংস পচন ধরেছে উন্নত চিকিৎসার প্রয়োজন। তার এই চিকিৎসা অনেক ব্যয়বহুল। আর্থিক সংগতি না থাকায় তার চিকিৎসা করা কঠিন হয়ে পড়েছে। আজ ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে অনলাইন ক্লাসের শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী ডাক্তারগণের উপস্থিতিতে তার রোগ মুক্তি এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। একই সাথে সকলের প্রতি যার যার পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়।

সাহায্য পাঠানোর ঠিকানা ডা. আব্দুল কাদির, সভাপতি বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা
বিকাশ নম্বর 01711-112720

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *