বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

অনুপ্রবেশকারীদের আদালত নয়, সোজা সীমান্ত পার: শুভেন্দু

May 21, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 33 বার পঠিত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, হাওড়া স্টেশনকে ঘিরে অবৈধভাবে থাকা বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করতে হবে। অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে আদালত নয়, সোজা সীমান্ত পার।

আজ বৃহস্পতিবার হাওড়ার নতুন কালেকটারেটে দাঁড়িয়ে আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন শুভেন্দু।

মুখ্যমন্ত্রী বলেন, হাওড়া স্টেশনকে ঘিরে অবৈধভাবে থাকা বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করতে হবে। আইনি মারপ্যাঁচে সময় নষ্ট না করে দ্রুত বিতাড়ন করতে হবে।

প্রশাসনিক বৈঠকের মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি, পুরো নগর উন্নয়ন দপ্তরের কর্মকর্তারা, হাওড়া শহরে জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তারা, পৌর কর্মকর্তাসহ পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *