বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অভিষেক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মইজুল হক সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা আশরাফ আল-ফারাবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার চেয়ারম্যান জননেতা আল্লামা মোস্তাক আহমেদ ওয়ায়েসী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আল্লামা আব্দুল কাইয়ুম।
প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ উবাইদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর মুফতি মাহমুদুল হাসান আল আমিন, তরুণ ইমাম উলামা পরিষদের চেয়ারম্যান মুফতি মুয়াজ্জেম হুসাইন হানাফী, মাওলানা আবু রায়হান রসূলপুরী, যুবনেতা মুফতি বোরহান উদ্দিন রেযা, যুবনেতা হাফেজ হেলাল উদ্দিন খন্দকার, মুফতি বাকি বিল্লাহ নূরী, মুফতি হামিদুল ইসলাম হেলালী, মুফতি জহিরুল ইসলাম নাজেরী, ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাবের, অ্যাডভোকেট এনামুল হক শামীম, ছাত্রনেতা মাসুদ মোল্লা মোজাহেদী, ছাত্রনেতা নিয়াজ মুহাম্মদ, ছাত্রনেতা আজিম উদ্দিন আত্তারীসহ জেলা ও উপজেলা ইসলামী ফ্রন্ট, ইসলামি যুবসেনা এবং ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তাগণ ছাত্রসমাজকে আদর্শিক, নৈতিক ও দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার নির্দেশনা প্রদান করা হয়।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
