বাংলাদেশ ▣ ই-পেপার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সেবাগ্রহীতাদের জন্য সুপ্রিম কোর্টের হেল্পলাইন চালু

September 25, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 63 বার পঠিত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশনায় আইনি সেবাগ্রহীতাদের জন্য সুপ্রিম কোর্টে একটি হেল্পলাইন চালু করা হয়েছে।

সেবাগ্রহীতাগণ (+8801316154216) এই নম্বরে যোগাযোগ করে সুপ্রিম কোর্টে সেবা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ পরামর্শ গ্রহণ করতে পারবেন।

২৫ সেপ্টেম্বর, বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা এই হেল্পলাইন পরিচালনা করবেন এবং সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করবেন।

সরকারি ছুটির দিন বাদে প্রতি রবিবার হতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হেল্পলাইন সার্ভিস চালু থাকবে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *