বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপের সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার

September 25, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 44 বার পঠিত

ঢাকা মহানগর এলাকার প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনের লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মো. মাইনুল হাসান বলেছেন।

২৫ সেপ্টেম্বর, বুধবার সকালে ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, দুর্গাপূজার আগে, দুর্গাপূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে পুলিশের পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। দুর্গাপূজা চলাকালে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বম্ব ডিসপোজাল ইউনিট সবসময় প্রস্তুত থাকবে।

পূজা উদ্‌যাপন পরিষদ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজার সময় পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিকভাবে সিসিটিভি সক্রিয় রাখতে হবে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান। তিনি আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে ও নির্বিঘ্নে উদ্‌যাপিত হবে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *