বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

পাকিস্তানে ১২ দেশের কূটনীতিকের গাড়িবহরে হামলা, নিহত ১

September 23, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 51 বার পঠিত

পাকিস্তানে ১২ দেশের কূটনীতিকের গাড়িবহরে হামলা হয়েছে। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তবে গাড়িবহরে ১২ দেশের কূটনীতিক থাকলেও তাদের সবাই নিরাপদ আছেন বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডন। তাদের নিরাপদে ইসলামাবাদে ফিরিয়ে নেওয়া হয়েছে।

২২ সেপ্টেম্বর, রবিবার দেশটির খাইবার পাখতুনখাওয়ার সোয়াত জেলায় গাড়িবহরে করে যাওয়ার সময় বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটে।

খাইবার পাখতুনখাওয়ার উপপুলিশ মহাপরিদর্শক মুহাম্মদ আলি খান জানান, দূরনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে ওই গাড়িবহরে বিস্ফোরণ ঘটানো হয়। তবে সব কূটনীতিক নিরাপদ রয়েছেন। গাড়িবহরটি মালাম জাব্বা সড়কে আসার পরই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি জানান, ওই গাড়িবহরে এসব কূটনীতিকেরা ইন্দোনেশিয়া, পর্তুগাল, কাজাখস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, তুর্কমিনিস্তান, ভিয়েতনাম, ইরান, রাশিয়া এবং তাজিকিস্তান থেকে এসেছেন। ইসলামাবাদ চেম্বার অব কমার্সের আমন্ত্রণে সোয়াতের একটি পর্যটন প্রকল্প সামনে রেখে তারা ওই এলাকাটি পরিদর্শনে যান।

মুহাম্মদ আলি খান আরও জানান, ইসলামাবাদ চেম্বার অব কমার্সের আমন্ত্রণে সোয়াতের একটি পর্যটন প্রকল্প সামনে রেখে তারা ওই এলাকাটি পরিদর্শনে যান।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। সন্দেহভাজনদের খুঁজতে পুলিশের একটি বড় দল ঘটনাস্থলে পৌঁছায়। অন্যদিকে কূটনীতিকদের নিরাপদে রাজধানী ইসলামাবাদে পৌঁছে দেওয়া হয়েছে।

হামলায় হতাহতের বিষয়ে মুহাম্মদ আলি খান বলেন, নিহত পুলিশ কনস্টেবলের নাম বুরহান। অন্যদিকে আহতরা হলেন- পুলিশের উপপরিদর্শক সার জামিন, কনস্টেবল হাবিব গুল ও আমানুল্লাহ।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *