বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

রূপপুর পারমানবিক বিদ্যুৎপ্রকল্পের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার

September 7, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 87 বার পঠিত

রূপপুর পারমানবিক বিদ্যুৎপ্রকল্পের প্রথম ইউনিট চালুর ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার আশাবাদী বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে (বিআইজিএম) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এই পারমানবিক বিদ্যুৎপ্রকল্পের প্রথম ইউনিট আগে চালু করাই এই মুহূর্তে সরকারের পরিকল্পনা। বাকি প্রকল্পের চালুর ব্যাপারেও আলোচনা চলছে।’

তিনি বলেন, ‘রাশিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন আমরা তার সঙ্গে আলাপ করেছি। আমরা তাদের টেকনিক্যাল টিমের সঙ্গে বসব।’

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাজারে চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাজার কারসাজি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জেলা প্রশাসকদের বলেছি, বাজারে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *