বাংলাদেশ ▣ ই-পেপার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিএনপি নেতাকর্মীদের মাঠে নামতে বললেন ফখরুল

August 4, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 142 বার পঠিত

কোটা বিরোধী আন্দোলনের ডাকা একদফা দাবির সঙ্গে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করে বিএনপির নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৪ আগস্ট, রবিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনসাধারণের ডাকা এক দফা ঘোষণাপত্রের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। জাতির এ চরম ক্রান্তিলগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিএনপির অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী, স্বৈরাচারী সরকারের পতন সফল করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছি।’

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *