বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায় সরকার: মির্জা ফখরুল

July 1, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 85 বার পঠিত

সরকার চক্রান্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের যারা আছেন তারা কেউ সত্য কথা বলে না। সবসময় প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে।

১ জুলাই, সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ভারতের সাথে সরকারের সমঝোতা চুক্তির সমালোচনা করে তিনি বলেন, সমঝোতাগুলোর অর্থই হচ্ছে, অতি অল্প সময়ে আমাদেরকে পরনির্ভরশীল করবে ভারতের কাছে। যেটা প্রমাণিত। সবচেয়ে মারাত্মক হচ্ছে, রেললাইন নির্মাণ। এটি বাংলাদেশের মানুষের কোনো কাজে আসবে না। আকাশ ও নৌপথে পার্টনারশিপ দেয়া হয়েছে। এটাতে কোনো আপত্তি নেই। আপত্তি হলো বাংলাদেশের মানুষ কী পেল? আমরা তো কিছুই পাইনি। সাধারণ তিস্তা নদীর পানি আমরা পাইনি। অভিন্ন নদীর পানির হিস্যা আমরা পাইনি। সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না।

আমরা যেটা বলছি, সত্য কথা বলছি। কোনো ষড়যন্ত্রের কথা বলছি না, বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, অবৈধ এই সরকার আজ চক্রান্ত করছে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে।

নতুন করে সমমনা জোটের সাথে বৈঠক করে যাচ্ছেন আন্দোলনকে চাঙ্গা করতে, এ প্রক্রিয়াটা কোন পর্যায়ে আছে- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রক্রিয়া চলছে, শিগগিরই জানা যাবে।

তিনি বলেন, আমরা জাতীয় ও আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, গ্রেফতার করেছে, কারাগারে নিক্ষেপ করেছে।

এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *