বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

June 24, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 30 বার পঠিত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সোমবার বিকাল সোয়া ৪টার দিকে খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সূত্রে জানা গেছে এ তথ্য।

এর আগে শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

এরপর রোববার খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। পেসমেকার বসানোর পর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের আগে তার স্বাস্থ্য সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *