বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ডেনিস প্রধানমন্ত্রীর ওপর প্রকাশ্যে হামলা

June 8, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 30 বার পঠিত

প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ জুন, শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গ্রেপ্তার ব্যক্তি ফ্রেডিরিকসেনের দিকে হেঁটে আসেন ও প্রধানমন্ত্রীর গায়ে আঘাত করেন। খবর বিবিসির।
হামলার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে কর্মরত এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনার পরপরই সেখান থেকে প্রধানমন্ত্রীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে গত ১৫ মে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছিল। গুরুতর আহত অবস্থা থেকে তিনি বেঁচে ফিরলেও, তাঁকে বেশ কিছু অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *