বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

প্রস্তাবিত বাজেট অনুমোদন দিতে বৈঠকে মন্ত্রিসভা

June 6, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 34 বার পঠিত

বিকেলে সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপন করা হবে। এ নিয়ে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক চলছে। মন্ত্রিসভার অনুমোদন পেলে এই প্রস্তাবে সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তারপরেই বিকেল ৩টায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী অর্থবছরের বাজেট পেশ করবেন সংসদে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে আলোচনায় থাকা বাজেটটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং এ অর্থমন্ত্রীর প্রথম বাজেট হবে।
প্রস্তাবিত এ বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা। এটি আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।
প্রস্তাবিত এ বাজেটের প্রতিপাদ্য ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার।’

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *