বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান

May 21, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 38 বার পঠিত

সহিংসতার আরও দুটি মামলা থেকে খালাস পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পিটিআইয়ের নেতারা।

সোমবার (২০ মে) বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মুরিদ আব্বাস ও শাহজাদ খান করাচি কোম্পানি ও কোহসারে নথিভুক্ত মামলায় খালাসের রায় ঘোষণা করেন।

এসব মামলায় ইমরান খান ছাড়াও, পিটিআইই নেতা শাহ মেহমুদ কুরেশি, কাসিম সুরি, জারতাজ গুল, আলী নওয়াজ আওয়ান, ফয়সাল জাভেদ, শিরিন মাজারি, সাইফুল্লাহ নিয়াজি, আসাদ ওমর এবং আওয়ামী মুসলিম লীগের চেয়ারম্যান শেখ রশিদকে খালাস দেয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে সহিংসতা, দাঙ্গা, জনসেবা বাধাগ্রস্ত করা এবং আগুন বা বিস্ফোরক দ্রব্য দিয়ে দুর্বৃত্তায়নের অভিযোগ নথিভুক্ত করা হয়েছিল।

এর আগে, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আব্বাসের সামনে কার্যক্রম চলাকালীন, পিটিআই-এর কৌঁসুলি নাঈম পাঞ্জোথা যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি ইমরান ও দলের অন্য নেতাদের জড়িত থাকার ভিডিও প্রমাণের অনুপস্থিতি তুলে ধরেন।

সূত্র: ডন

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *