বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের অনভিবাসী ভিসার জন্য মার্কিন দূতাবাসের পরামর্শ

November 28, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 39 বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে যাবতীয় ব্যয় বহনের আর্থিক সক্ষমতা নিশ্চিত করার জন্য অনভিবাসী ভিসা আবেদনকারীদের প্রতি পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২৮ নভেম্বর) দূতাবাসের বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের সব ধরনের খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য থাকতে হবে।

পাশাপাশি ভ্রমণে অনাকাঙ্ক্ষিত কোনো বিঘ্ন ঘটলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যয় বহনের প্রস্তুতিও রাখতে হবে।

এ ছাড়া ভিসা সাক্ষাৎকারের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন হবে না, এমন সক্ষমতার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *