তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে অবশেষ নিষিদ্ধ হয়েছে নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত অভিনীত গান ‘সরকে চুনর তেরি সরকে’। ‘কেডি-দ্য ডেভিল’ সিনেমার গানটি মুক্তির পর এর কথা ও নাচের ভঙ্গিমা জন্য আজ গানটি নিষেদ্ধ ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। বিতর্কের মাঝে শুটিংসহ গানটির পেছনের গল্প জানিয়ে নিজের অবস্থান পরিস্কার করেছেন এই অভিনেত্রী।
আজ ভিডিও বার্তায় নোরা ফাতেহি জানান, ‘সরকে চুনর তেরি সরকে’ গানের হিন্দি সংস্করণ সম্পর্কে আগে কোনো ধারণাই ছিল না তার।
ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সমালোচনার চাপেই নির্মাতারা শেষ পর্যন্ত গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। গানটি শেয়ার করে এটিকে আরও ছড়িয়ে দেবেন না।’
তবে বিতর্কের মাঝে ব্যক্তিগত আক্রমণ নিয়েও হতাশা প্রকাশ করেন নোরা। তার ভাষায়, এই ইস্যুকে কেন্দ্র করে কিছু মানুষ তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন, যা ‘দুঃখজনক’। সূত্র: ইন্ডিয়া টুডে
