বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

১৫ আগস্ট আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

August 11, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 45 বার পঠিত

২৭ দিন বন্ধ থাকার পর আগামী ১৫ আগস্ট থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। এছাড়া আগামীকাল সোমবার (১২ আগস্ট) পণ্যবাহী ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

১১ আগস্ট, রবিবার বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল থেকে প্রথমে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে। পরদিন লোকাল, মেইল ও কমিউটার ট্রেনগুলো চলবে। এছাড়া আগামী বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সরকার কারফিউ জারি করলে গত ১৯ জুলাই থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যাত্রীবাহী ট্রেন (আন্তঃনগর, মেইল, লোকাল ও কমিউটার), কন্টেনারবাহী ট্রেন এবং তেলবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ।

১৩ দিন পর গত ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথমদিন আবারও বন্ধ করা হয় ট্রেন চলাচল। এরপর ২ আগস্ট থেকে কন্টেনারবাহী ট্রেন চলাচল শুরু হলেও ছাত্র বিক্ষোভের মুখে ৩ তারিখের পর কন্টেনারবাহী ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *